শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় বায়ার এর উদ্যেগে ৩৩৩ জন প্রান্তীক চাষির মধ্যে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় শার্শা উপজেলা কৃষি অফিস থেকে এ ধান বীজ বিতরন করা হয়। ৩৩৩জন চাষিকে ৩ কেজি করে উন্নত জাতের অ্যারাইজ এজেড ৭০০০৬ বায়ার হাইব্রিড বীজ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, শার্শা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার শামীম খান, বায়ার কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান, এম এ করিম রেজা, আমগীর কবির প্রমুখ।



