মাগুরায় আরও ৮ জনের করোনা শনাক্ত, দুটি পাড়া লকডাউন

মাগুরা সংবাদদাতা॥ গত ২৪ ঘন্টায় মাগুরায় নার্স, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে মারা গেছেন ২ জন। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন ও শ্রীপুরে ২ জন রয়েছেন। এদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স এবং শ্রীপুরের একজন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, করোনা আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা গেছেন ২ জন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে ‘রেড জোন’চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এক হাজার মানুষ বসবাসকারী এ দু’টি পাড়ায় বর্তমানে ৭ জন করোনা রোগী রয়েছেন।

ভাগ