কালো ঠোঁট গোলাপি করে তোলার সহজ ও কার্যকরী উপায়!

লোকসমাজ ডেস্ক॥ নরম, কোমল ও গোলাপি ঠোঁট সৌন্দর্য আরো দ্বিগুণ করে দেয়। তবে নানা কারণেই ঠোঁট কাল হয়ে যেতে দেখা যায়। যা অনায়াসেই আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য দায়ী।
তবে সমস্যা যেমন আছে তেমনি রয়েছে এর সমাধানও। না, কোনো প্রসাধনী নয়। ঘরোয়া উপায়েই কালচে ঠোঁট গোলাপি করা সম্ভব। তাও একদম স্বল্প খরচে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ঠোঁটের কালচেভাব দূর করার কার্যকরী উপায়টি-
যা যা লাগবে
এক চা চামচ মধু, ৪ চা চামচ চিনি, সামান্য গোলাপ জল, সামান্য ভ্যানিলা এসেন্স।
তৈরি ও ব্যবহার পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন একবার ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে এই প্যাক ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত ঠোঁটের কালচেভাব দূর হয়ে গেছে।
মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে প্রাকৃতিক ভাবেই। চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। আর এই দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট নিজ থেকেই গোলাপি হয়ে উঠে।

ভাগ