ছাত্রনেতা তরিকের পিতার মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিতের শোক

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হল শাখার যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এক শোক বিবৃতিতে তিনি তরিকের পিতার মৃত্যু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে তরিকুল ইসলাম তরিকের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিনুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। ছাত্র নেতা তরিকের পিতা আব্দুর রহিম মিঝি গত ২৩ জুন রাতে বার্ধক্যজনিত কারণে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকাশিয়া গ্রামের বাড়িতে ইন্তিকাল করেন। বিজ্ঞপ্তি।

ভাগ