পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় নতুন করে পুলিশ কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন-কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় কুমার দাশ, আলমতলা গ্রামের মোতালেব দফাদারের পুত্র ইয়ামিন দফাদার, সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপার গ্রামের মৃত মনিরদ্দীন ফকিরের স্ত্রী ছবিরণনেছা (৮০)। এ নিয়ে পাইকগাছা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জন। বুধবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মুখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক জানান, পাইকগাছায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৫ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ২ জন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৭ জন। পাইকগাছা থানা পুলিশের ওসি এজাজ শফী জানান, এসআই সঞ্জয় দাশ হোম কোয়ারেন্টিনে আছেন। তাকে রাজারবাগ পুলিশ লাইনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।





