কলারোয়া হাসপাতালের আরএমওসহ ১০ জন করোনায় আক্রান্ত

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় আবাসিক মেডিকেল অফিসারসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম (৩৫) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে মেডিকেল রিপ্রেজেনটেটিভ সাইদুর রহমান শাহেদ (৩৫) রয়েছেন। তার বাড়ি মেহেরপুর জেলায়। থাকেন কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে।
বুধবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, এদিন আরএমওসহ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, গত ২১ জুন তিনি নমুনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তার কোন উপসর্গ নেই।

ভাগ