কেশবপুরের মধ্যকুল ওয়ার্ডের একটি রাস্তা উন্মুক্তের দাবি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল ওয়ার্ডের একটি রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনে উল্লেখ করা হয়েছে, কেশবপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্যকুল গ্রামের মাদারতলার পূর্ব পাশের মাঝেরপাড়া মসজিদ অবস্থিত। এর পাশের রাস্তার আবুল সরদারের বাড়ির পূর্বে দিকের রাস্তাটি গত বছর সাবেক ইউএনও কর্মসৃজনের শ্রমিক দিয়ে নির্মাণ করেছিলেন। সেই রাস্তার পাশে মাছের ঘের রয়েছে। ফলে রাস্তাটি ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার হওয়ায় ধসে গেছে। বর্তমানে রাস্তাটি বেড়া দিয়ে আটকে দেয়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দিয়ে চলাচলের জন্য উন্মুক্ত এবং সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র আবেদন প্রাপ্তির কথা স্বীকার এবং বিষয়টি দেখার জন্য কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে বলে জানান।

ভাগ