নড়াইল সদর উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে বাল্য বিয়ের ঝুকিপূর্ণ দুই কিশোরীকে শিক্ষা সহায়তার চেক দেওয়া হয়েছে। ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় রাইটস যশোর বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পারসন্স (বিসিটিআইপি) প্রোগ্রামের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এবং উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যগণের উপস্থিতিতে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার আহাম্মদ আলী খান। সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায় সরকারি বেসরকারি যৌখ প্রচেষ্টায় নড়াইলে বাল্য বিয়ে বন্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




