মনিরামপুরে আরো দু জনসহ করোনায় আক্রান্ত ১৮ জন

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে মঙ্গলবার নতুন করে আরো দু জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে মনিরামপুরে করোনায় আক্রান্ত হলেন মোট ১৮ জন।
নতুন করে আক্রান্তরা হলেন থানা বিএনপির সাবেক সভাপতি কাশিমনগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত আজগর আলী সরদারের ছেলে মোফাজ্জেল হোসেন এবং খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মাইক্রোচালক সোবহান আলী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত। মোফাজ্জেল হোসেন নওয়াপাড়া জুট মিলের সহকারী প্রডাকশন অফিসার এবং মাইক্রোচালক সোবহান জ্বর, কাশি, সর্দিতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। ২১ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠনো হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট আসে করোনা পজিটিভ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, এ নিয়ে মনিরামপুরে করোনায় আক্রান্ত হলেন মোট ১৮ জন। ইতিমধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

ভাগ