ডুমুরিয়ায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে পশুখাদ্য বিতরণ

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় ৫টি ইউনিয়নে গবাদি পশুর জন্য খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কয়েকটি এলাকার ৬৫ টি পরিবারের গবাদি পশুর জন্যে এ খাদ্য বিতরণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরেনারি সার্জন ডাক্তার প্রিয়ংকর কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেনসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম জানান, করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কর্মহীন ব্যক্তি এবং আম্পানে প্লাবিত হওয়া পরিবারের গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে গবাদি পশুর খাবারের জন্য অর্থ প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে প্লাবিত মোট ৬৫ টি পরিবারের গবাদিপশুর জন্য খাদ্য বিতরণ করা হয়েছে।

ভাগ