চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় মঙ্গলবার শাহিন আলম (৩৬) নামে আরো একজনের শরীরে করোন শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি। আক্রান্ত শাহিন পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহিন আলমের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। বর্তমানে শাহিন নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।





