লোকসমাজ ডেস্ক॥ বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনসহ জাতীয় সংসদে ছয়টি বিল উত্থাপন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের পে বিলগুলো উত্থাপন করেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেন। বিলটি ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
শিামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০। পরীা নিরীা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য এ বিল দুটি শিা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ উত্থাপন করেন। পরীা- নিরীা করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০ উত্থাপন করেন। ছয় সপ্তহের মধ্যে বিলটি পরীা-নিরীার করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। এছাড়া বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।





