কলারোয়ায় সাবেক পৌর কমিশনার আজিজুল হকের দাফন সম্পন্ন

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া পৌরসভার ৮নং মুরারীকাটি ওয়ার্ডের সাবেক কমিশনার আজিজুল হক খা মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, কৃষক দলের সভাপদি আশরাফ হোসেন, যুবদলের সভাপতি শেখ আবুল কাদের বাচ্চু, বিএনপি নেতা আবুদর রকিব মোল্লা, শরিফুজ্জামান তুহিন প্রমুখ। সোমবার দুপুরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন আজিজুল হক।

ভাগ