যশোরের বড়বাজারে মাছ বাজার চালুর দাবি

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক দূরত্ব বজায় রেখে যশোর বড়বাজারের মাছ বাজার চালু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা মৎস্যজীবী লীগ ও বড়বাজার মৎস্য আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার প্রেরিত ওই স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে টাউন হলে মাছ বাজার স্থানান্তর করা হলেও সেখানে ব্যবসা করা অসবম্ভব হয়ে পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বাকিতে মাছ কিনে টাউন হলে নিয়ে বিক্রি করতে গিয়ে তাদের যাতায়াত খরচ যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি আবার প্রচন্ড রোদ, গরমে মাছের পচন ঠেকাতে বরফ কেনায় একটি বাড়তি খরচ হচ্ছে। তাছাড়া টাউনহল মাঠে ছাউনি না থাকায় অনেকেই রোদ-বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া প্রতিদিন আশানুরূপ মাছ বিক্রি না হওয়ায় এই ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমতাবস্থায় শারীরিক দূরত্ব বজায় রেখে বড় বাজারে মাছ বাজার চালু করার জোর দাবি জানান দুই সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা, সদস্য সচিব সেলিম রেজা, মাছবাজার আড়ৎদার সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সেখ পিয়ার মহাম্মদ প্রমুখ।

ভাগ