স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজু যশোর শহরের ঘোপ পিলু খান সড়ক এলাকার মৃত নুর ইসলামের ছেলে। রাজু যশোর শহরের ঘোপ পিলু খান সড়ক এলাকার মৃত নূর ইসলামের ছেলে। মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকের গোপালগঞ্জে বিদ্যুতের কাজ করার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে এনে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। রাজু তার পরিবার নিয়ে পিলু খান সড়কে সিকদার বাড়ি ভাড়া থাকতেন।




