স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পৌরপার্কে ঘুরতে গিয়ে ফাহিম আহমেদ অন্তুর (১৭) নামে এক কিশোর তার বন্ধুদের হামলায় আহত হয়েছে। ফাহিম আহমেদ জানিয়েছেন, গতকাল দুপুরে পৌরপার্কে ঘুরতে গিয়ে তারা ৮/১০ জন বন্ধু মিলে বসে গল্প করছিল। এ সময় পুরাতন কসবা এলাকা থেকে রাফাতসহ আরও ৭/৮ জন বন্ধু এসে তাদের সাথে বসে গল্প করতে থাকে। এর এক পর্যায়ে রাফাতের নেতৃত্বে তারা ফাহিম আহমেদের ওপর হামলা চালায় এবং বেদম প্রহার করে। পরে তার (ফাহিমের) কাছে থাকা ৫ হাজার টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ফাহিম আহমেদ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমির হোসেনের পুত্র। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





