কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ শহিদুল সরদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার মাদরা গ্রামের মৃত আজিবর সরদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় । এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে ৪০ বোতল ফেসসিডিলসহ তাকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসাীমকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।




