যশোরে কোচিং সেন্টার খুলে রাখায় জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে সোমবার আব্দুর রহমান বিশ্বাস নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সাতমাইলে (বারীনগর) একটি কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এমন খবর পান তারা। এ খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিকেলে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পান। এ সময় আদালত কোচিং সেন্টারের মালিক আব্দুর রহমান বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করেন। আব্দুর রহমান বালিয়াঘাট গ্রামের শহর আলী বিশ্বাসের ছেলে।

ভাগ