মনিরামপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে র‌্যাবের হাতে আধাকেজি গাঁজাসহ রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার হানুয়ার বটতলায় মাদক বেচাকেনার সময় র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। রুবেল উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার পুলিশ তাকে আদালতে চালান দেয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই আজাদ জানান, র‌্যাবের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, তারা গোপন সংবাদ পায় রবিবার বিকেলে হানুয়ার বটতলায় মাদক বেচাকেনা হবে। এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করে। অবশ্য অভিযানের সময় সেখানে থাকা অন্যান্য মাদক বিক্রেতা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, আটক রুবেলকে সোমবার দুপুরে আদালতে চালান দেয়া হয়।

ভাগ