কোটচাঁদপুরে গর্ভবতী মায়েদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা সহজলভ্য করতে সারাদেশে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে কোটচাঁদপুরে গর্ভবতী মায়েদের চিকিৎসায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চলের সার্বিক তও¦াবধানে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। কোটচাঁদপুর পাইলট হাইস্কুলে পরিচালিত এই ক্যাম্পেইনে সেনাবাহিনীর নিজস্ব ও স্থানীয় প্রশাসনের অভিজ্ঞ চিকিৎসকগণ তিন শতাধিক গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় পরার্মশ ও ওষুধ বিতরণ করে। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনাকালে করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেনাসদস্যরা। সেনাবাহিনীর ৫ জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্্েরর ৩ জন চিকিৎসক এই সেবা প্রদান করেন। গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ছাড়াও তাদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন পিএসসি। সাথে ছিলেন ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি ও এডিএমএস আলমগীর। ক্যাম্পেইন শেষে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

ভাগ