লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ওই হাসপাতালকে চিঠি দেয়। এর পরিচালক ডা. মো. আমিনুল হাসানের (হাসপাতাল ও কিনিক) স্বারিত চিঠিতে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব চলছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারীরা এ েেত্র সম্মুখযোদ্ধা। ইতোমধ্যে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারা গেছেন। চিঠিতে বলা হয়, এ অবস্থায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে।





