লোকসমাজ ডেস্ক॥ লিওনেল মেসির বিরুদ্ধে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন, যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। কার্লো আনচেলত্তি। বর্তমান সময়ের সেরা কোচদের অন্যতম। তবে, তার কৌশল কিংবা চিন্তা-ভাবনা হয়তো স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার সঙ্গে খাপ খাওয়ার মত নয়। এ কারণে, তার বার্সার কোচ হওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের কোচ আনচেলত্তির কিন্তু খুব ইচ্ছে লিওনেল মেসির কোচ হওয়ার। তার অধীনে মেসিকে শেখানোর, খেলানোর ইচ্ছ তার। কোচিং ক্যারিয়ারে কোন ফুটবলারকে কোচিং করানোর ইচ্ছা? জানতে চাইলে যাদের নাম বলেছেন আনচেলত্তি, তার মধ্যে অন্যতম হচ্ছেন মেসি। নিজের কোচিং ক্যারিয়ারে যাদের পেয়েছিলেন, তাদের মধ্যে সেরা কোন ফুটবলার। আনচেলত্তি সে নাম বলেননি। কিন্তু ইতালিয়ান এই কোচের স্বীকার করতে সমস্যা হয়নি যে, বিশ্বের সেরা ফুটবলার মেসিকে কোচিং করানোর ইচ্ছের কথা। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করা হয়, তাহলে অবশ্যই আমি লিওনেল মেসিকে কোচিং করাতে চাই।’ তবে শুধু মেসিই তার তালিকায় একা নন। আনচেলত্তি আরও যে সব ফুটবলারের কোচ হতে চান, সেখানে রযেছে আরও কয়েকজনের নাম। নিজের দেশের ফ্রান্সেসকো টট্টির প্রতি নিজের ভালো লাগার কথাও প্রকাশ করলেন তিনি। তিনি বলেন, ‘এছাড়া আমি টট্টির সঙ্গে কাজ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এছাড়া এএস রোমা ক্লাবটিকে আমি খুব পছন্দ করি। এই ক্লাবের কোচ হওয়াটাও আমার ইচ্ছে।’ এএস রোমার ফুটবলার ছিলেন আনচেলত্তি। কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, জুভেন্টাস, এসি মিলানে মত ক্লাবগুলোর কোচ হলেও রোমার কোচ হতে পারেননি তিনি।





