সাংবাদিক নেতা শাহ আলম শফির স্ত্রীর ইন্তিকালে বিএফইউজে-ডিইউজের শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাহী পরিষদের সদস্য ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফির স্ত্রী হালিমা চৌধুরী ইন্তিকাল করেছেন,ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতারা, মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। মরহুমা হালিমা চৌধুরী (৫০) কয়েক দিন আগে স্ট্রোক করে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা উন্নতি হলে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। শনিবার হঠাৎ তাঁর অবস্থার অবনতি ঘটলে কুমিল্লার হাসপাতালে আইসিইউতে রাখা হয়। রবিবার দুপুরে তাঁকে ঢাকার নিওরোসায়েন্স হাসপাতলে রেফার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে পৌঁছলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর পৌনে ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

ভাগ