শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ মোরেলগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর অত্যাধুনিক বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে। উপজেলা পরিষদের পুকুর থেকে পানি তুলে বিশুদ্ধ করে জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ২৫টি ফিল্টার স্থাপন করা হবে। প্রতিটি ফিল্টার নির্মাণে ২০লাখ ৪৩ হাজার টাকা খরচ হবে। জনস্বাস্থ্য অফিসের সামনে ফিল্টার স্থাপনের কাজ পরিদর্শন করেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী বাগেরহাট এফ এম ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল প্রমুখ।





