দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ মালয়েশিয়া প্রবাসী ফজলু হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চৌগাছার উপজেলার পাশাপোল ইউনিয়নের দশপাখিয়া গ্রামের মৃত শাহাদাত মোল্লার ছেলে। বৈবাহিক জীবনে তিনি ৩ মেয়ের বাবা। দীর্ঘ দিন তিনি মালয়েশিয়ার সুবাহাং এয়ারপোর্টের পাশে একটি চীনা কো¤পানির ওয়ার্কশপে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফজলু মালয়েশিয়ার সুবাহাং এয়ারপোর্টের পাশে চীনা কো¤পানির ওয়ার্কশপে উঁচু টিনের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত টিন ভেঙে নিচে পড়ে মারা যান। ফজলু হোসেন পরিবারের সচ্ছলতার জন্য আপনজনদের মায়া-মমতার বন্ধন ত্যাগ করে বিদেশে পাড়ি জমান। নিয়তির নির্মম পরিহাস তিনি লাশ হয়ে দেশে ফিরছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। প্রবাসী ব্যক্তির লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।’ এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও.আব্দুল কাদেরসহ নানা শ্রেণিপেশার মানুষ।

ভাগ