ঝিকরগাছায় কৃষকের বোরো ধান সংগ্রহ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী।

ভাগ