যশোরে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের ইসরাইল (১৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের মহসিন আলীর পুত্র। শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর বাজার থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে গতকাল শনিবার কোতয়ালি মডেল থানায় তার পিতা একটি সাধারণ ডায়েরি করেছেন। পিতা মহসিন আলী জানান, তার ছেলে লোকজনের সাথে বিভিন্ন স্থানে কাজ করে বেড়ায়। শুক্রবার সকাল ৯টায় দুর্গাপুর বাজার থেকে কাজ না পেয়ে সে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে আসছিল। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর ও তার কোন খোঁজ মেলেনি। নিখোঁজের সময় সে হাফহাতা গেঞ্জি পরিহিত ছিল। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট, গায়ের রং শ্যামলা, তার কোন সন্ধান পেলে ০১৭১৭-৬১৫৪৫০ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভাগ