যশোরে কিশোর ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি গ্রামে গতকাল দুপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। আহত নয়ন শেখহাটি গ্রামের আব্দুর রবের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দুপুর ১টার দিকে তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, হাসান (২০) নামে এক যুবক প্রতিপক্ষের মারপিটে আহত হন। হাসান শেখহাটি গ্রামের আজহারের পুত্র।

ভাগ