কেশবপুরে পুলিশ সদস্যসহ চার জন করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে একজন পুলিশ কনেস্টবলসহ চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেশবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান,কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে। শনিবার পুলিশ সদস্য ও বারিয়াডাঙ্গা এলাকার একই পরিবারের ৩জনের নমুনা রির্পোটে পজিটিভ রেজাল্ট এসেছে। মেয়র রফিকুল ইসলাম জানান, পৌর শহরের এক নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

ভাগ