যশোর সাংবাদিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর নির্বাহী কমিটির এক সভা শনিবার বেলা ১১ টায় দৈনিক সমাজের কথা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি সাজেদ রহমান। বক্তব্য দেন জেইউজে সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। করোনাকালে সঙ্কটে পড়া সাংবাদিকদের অনুদান প্রদানের উদ্যোগ নেয়ায় সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় প্রথিতযশা সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি করোনায় আক্রান্ত বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদের সুস্থতা কামনা করা হয়। এছাড়া সভায় নড়াইলের লোহাগড়া প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান সাজুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জেইউজে নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি

ভাগ