করোনাকালে পৃথিবীর চরম ক্রান্তিলগ্নে ৫৬ হাজার বর্গমাইলের লাল সবুজের বাংলাদেশকে বাঁচাতে প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য। কোভিড-১৯ এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, ুধার্তের বাসায় খাবার পৌঁছে দেয়াসহ নানাবিধ মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। নিম্নবিত্ত-কর্মহীন মানুষের আহার নিয়ে যখন উদ্বিগ্ন অনেকেই, তখন সেনাসদস্যদের কানে ভেসে আসে মধ্যবিত্তের বোবা কান্না। এমন পরিস্থিতিতে অনেক সময় মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে রাতের আঁধারে মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া আর্ত মানবতার সেবায় চিকিৎসা সহায়তা প্রদান, সচেতনতামূলক প্রচারণা, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে উৎসাহিত করা, বাজারে অপ্রত্যাশিত ভিড় কমানো, গণপরিবহন মনিটরিংসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় তিগ্রস্ত উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মাণের কাজ। এর ফলে উপকূলবর্তী মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। আম্পানের প্রভাবে পানিবন্দী শ শ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতসহ সিমেন্ট, শিট ও টিন বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। বিজ্ঞপ্তি





