যশোরে স্বল্প পরিসরে আজ উদযাপিত হবে বিশ্ব বাবা দিবস

স্টাফ রিপোর্টার ॥ আজ ২১ জুন ‘বিশ্ব বাবা দিবস’। পৃথিবীর সব বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছায় প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় যশোরে পঞ্চমবারের মত আজ উদযাপিত হবে ‘বিশ্ব বাবা দিবস’। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময় বিচেনায় এবারের বাবা দিবসটি যশোরে উদযাপিত হবে একটু অন্যরকম আঙ্গিকে। এদিন সকাল ১১টায় যশোর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে স্বল্প সময়ের এক অনাড়ম্বর অনুষ্ঠানে কয়েকজন শ্রমজীবী বাবাকে সহায়তাসহ সম্মানিত করা হবে। গত বছরের উদ্বৃত্ত ফান্ড বিবেচনায় এই সহায়তা ও সম্মান জানানো পর্ব অনুষ্ঠিত হবে। বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ সদস্য সচিব প্রণব দাস এ তথ্য জানিয়েছেন। তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সকলকে এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ভাগ