স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানার করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে সদর উপজেলা যুবদল। আজ শনিবার বাদআছর উপজেলার ১৫টি ইউনিয়নে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইউনিয়ন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদককে উপস্থিত থেকে দোয়া মাহফিল বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী ও আব্দুর রাজ্জাক।




