স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদল নেতা আশিকুর রহমান আকুলের ৮ম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিএনপি অঙ্গসংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়ার গ্রামে মরহুমের মাজার জিয়ারত, কুরআনখানি, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি উপজেলা বিএনপি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, সদর উপজেলা যুবদল, ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ মরহুম আশিকুর রহমান আকুলের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। জুমাবাদ সদর উপজেলা যুবদল কিসমত নওয়াপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।
এছাড়া এলাকাবাসীর উদ্যোগে গ্রামের দুটি মসজিদে কুরআনখানি, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।





