সাতক্ষীরা সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে সাতক্ষীরার তালায় করোনাভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান,কৃষক দলের সভাপতি আলী হোসেন প্রমুখ। বিএনপি নেতারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলার ১২টি ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।





