বেনাপোলে মালবাহী ট্রেনের ধাক্কায় পণ্যবোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে খাদে

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে মালবাহী ট্রেন ও পণ্যবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বেনাপোল পৌরসভার দিঘিরপাড়-ছোট আঁচড়া বাইপাস সড়কে। ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি লোহার কুচি বোঝাই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, শুক্রবার ভোররাতে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী একটি ট্রেন বেনাপোল থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে ১ কিলোমিটার বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে বাইপাস সড়ক পার হচ্ছিল। এ সময় (সিলেট-ট-০০১১৮১) লোহার কুচি বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার খাদে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপারের কোন তি হয়নি। এ ব্যাপারে বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, বাইপাস সড়কে রেল পারাপারের ওই জায়টিতে রেল কর্তৃপরে কোনো গেটম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত স্থান রেল কর্তৃপ পরিদর্শন করেছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

ভাগ