শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার গয়ড়া গ্রামে পূর্র্ব শত্র“তার জের ধরে রেজাউল ইসলাম নামে এক কৃষকের দেড়বিঘা জমির কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা কুলবাগানের ৪২ টি গাছ গোড়া থেকে কেটে দেয়। গয়ড়া গ্রামের হোসেন আলীর ছেলে কৃষক রেজাউল ইসলাম শুক্রবার সকালে গয়ড়া স্কুলমাঠে তার কুলবাগানে কীটনাশক ওষুধ ছিটাতে গিয়ে দেখেন তার বাগানের সব গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এ সময় তিনি বাগানেই কান্নায় ভেঙে পড়েন। রেজাউল ইসলাম জানান, তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে। কুলবাগান মালিক কৃষক রেজাউল ইসলাম আরও বলেন, শুক্রবার সকালে গয়ড়া স্কুলপাড়ায় তার লাগানো কুলবাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পাই দেড় বিঘা জমিতে লাগানো ৪২ টি বিভিন্ন জাতের কুল গাছই দুর্বৃত্তরা কেটে মাটিতে মিশিয়ে দিয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, ঘটনাটি দুঃখজনক। তবে এ পর্যন্ত কেউ গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



