চুয়াডাঙ্গায় করোনা রোগীর সংখ্যা ১৬৯ : দু’আনসার সদস্যসহ নতুন আক্রান্ত ৫

চুয়াডাঙ্গা সংবাদদগাতা ॥ চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের দুই আনসার সদস্যসহ আরও পাঁচজন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৯ জনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ.এস.এম.মারুফ হাসান জানান, বৃহস্পিতবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস পজিটিভের সংখ্যা দাঁড়ালো ১৬৯ জনে। এদিন ৪৬ জনের ফলাফল এসেছে। এর মধ্যে ৫টি পজিটিভ। এদের মধ্যে ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ জন সদস্য, ১ জন চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন বাজারের, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের ১জন ও হাড়কান্দি গ্রামের ১ জন বাসিন্দা রয়েছেন। ৫ জনই পুরুষ সদস্য। তাদের বয়স ২৪ থেকে ৫৭ বছরের মধ্যে। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৯ জন ,সুস্থ হয়েছেন ৮৯ ও মারা গেছেন ২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন আনসার সদস্যকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও বাকি ৩ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।

ভাগ