জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি করোনা যশোরে উত্তরণ গণকমিটির

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘সমন্বিত উদ্যোগ’ এবং ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার দাবি জানিয়েছেন যশোরে গঠিত করোনা উত্তরণে গণকমিটির নেতৃবৃন্দ। শুক্রবার প্রেস কাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারের সদিচ্ছা আর কার্যকর পদক্ষেপের অভাবে করোনা সংক্রমণ আজ বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। শহর থেকে গ্রামাঞ্চলের পাড়া-মহল্লায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। অথচ ঠিকমত নমুনা পরীক্ষা করা হচ্ছে না। এ অবস্থায় দেশকে মহা এ দুর্যোগের কবল থেকে মুক্ত করতে জাতীয় দুর্যোগ ঘোষণা করে এ বিষয়ে সরকারকে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, শহিদ আনোয়ার, সিপিবি যশোরের সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের ইউনাটেড কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিম উর রহমান, ট্রেড ইউনিয়নের নেতা মাহাবুবুর রহমান মজনু প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, এই মহাদুর্যোগ একার পে মোকাবিলা করা সম্ভব নয়, ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। সমন্বিত উদ্যোগ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। সরকারি যন্ত্র ও রাষ্ট্রীয় যন্ত্রসহ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। একাত্তরে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, করোনাভাইরাসের এই ক্রান্তিকাল মোকাবিলায়ও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংবাদ সম্মেলন থেকে করোনাকালে স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা খাতসহ বিভিন্ন খাতে প্রধানমন্ত্রীর নগদ অর্থ প্রদান কর্মসূচিসহ সার্বিক দুর্নীতির দ্রুত বিচার দাবিসহ নানা প্রস্তাবনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অচিরেই জেলা ও উপজেলা পর্যায় করোনা উত্তোরণে গণকমিটি গঠন করা হবে।

ভাগ