যুবদল নেতা আকুলের আজ ৮ম হত্যাবার্ষিকী

আজ ১৯ জুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের ৮ম হত্যাবার্ষিকী। যুবদল যশোর জেলা শাখা (সামাজিক বিধি মেনে) শহীদের প্রতি শ্রদ্ধা জানাব আজ। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নে কবর জিয়ারতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচিতে যুবদল যশোর জেলা শাখার সকল নেতা-কর্মীদেরকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যুবদল যশোর জেলা শাখার সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।
এদিকে, আজ তাঁর পরিবারের পক্ষ থেকে কুরআনখানি, দরিদ্রভোজ এবং সকাল ১০টায় কবর জিয়ারত করা হবে। এছাড়াও গ্রামবাসী কিসমত নওয়াপাড়া বিশ্বাসবাড়ী জামে মসজিদ ও কিসমত নওয়াপাড়া দীঘিরপাড়ে জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আশিকুর রহমান আকুলের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার বাদি ভাই আজিজুর রহমান জানিয়েছেন মৃত্যুর ৮ বছর অতিবাহিত হলেও আকুলের হত্যাকারী উজ্জ্বল হোসেন হিরণ ও পারুল বেগমকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক আসামিদেরকে গ্রেফতার করে দ্রুত মামলা বিচারকার্য শেষ করে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আশিকুর রহমান আকুলের হত্যাবার্ষিকী পালন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আজ পৃথক কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১০টায় থানা বিএনপি মরহুমের কবর জিয়ারত করবে। সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারত করবে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, কবর জিয়ারত সকাল সোয়া ১০টায় ও থানা যুবদল কবর জিয়ারত করবে সকাল সাড়ে ৯টায়। এছাড়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে বাদজুমা স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

ভাগ