শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য তানজিরুল ইসলাম খান কনির মা ফাতেমা খানম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছির ৬২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে নাতি/নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফাতেমা খানম নাভারণ রেল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম চুনি খার স্ত্রী। মরহুমার ছেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য তানজিরুল ইসলাম খান কনি জানান, তার মা গত কয়েকদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় তিনি মারা যান। বৃহস্পতিবার নাভারণ রেল স্টেশন জামে মসজিদে বাদজোহর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





