নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জন। আক্রান্তদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। নতুন করে আক্রান্ত ৩ জনের বাড়ি লক ডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে বেনাপোলের ২ জন ব্যবসায়ী ও পল্লী বিদ্যুতের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখাসহ বাড়ি লক ডাউন করা হয়েছে।





