মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে এই প্রথম দু জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের তানিয়া আকতার (৩১) নামের এক গৃহবধূ করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন এ গৃহবধূর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে আমতলী বাজারের তাহেরা ফার্মেসির মালিক মোতাসিম বিল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বর্তমানে তানিয়ার অবস্থা কিছুটা ভালো হলেও আজ (শুক্রবার) তাকে হাসপাতলের আইসোলেশন বিভাগে ভর্তি করা হবে। ইতোমধ্যে তাদের আশপাশের চারটি বাড়ি লকডাটন করা হয়েছে। অপরদিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলী বাজারের তাহেরা ফার্মেসির মালিক মোতাসিম বিল্লাহর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন।





