লোকসমাজ ডেস্ক॥ গণফোরাম থেকে বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফুর বারী হামিম বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে ড. কামাল হোসেনকে জড়িয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করছেন বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাংলা ট্রিবিউনকে এই অভিযোগ জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘দলের বহিষ্কৃত এই নেতা কামাল হোসেনের অনুমতি ছাড়া তার নামের সঙ্গে বিভিন্ন ব্যক্তির নাম ছড়িয়ে বিভিন্ন সময় মিডিয়ায় সংবাদ প্রচার করে থাকেন। আমি এই ব্যাপারে গণফোরামের নেতাকর্মী ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’





