যশোরে যুবদলের নেতা রানা’র সুস্থতা কামনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী আকবর চুন্নু ও মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, সহসাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন ও আব্দুর জব্বার, সহসাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভুইয়া ও শামীম কবির। বিবৃতিদাতারা যুবদল নেতা আনসারুল হক রানার আশু সুস্থতা কামনা করে বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে কারণে দেশে করোনা মহামারি রুপ ধারণ করেছে। সরকারের ব্যর্থতার কারণে করোনা আজ মানুষের ঘরে ঘরে মৃত্যুর দূত হিসেবে পৌঁছে যাচ্ছে। মানুষ আজ অসহায়, অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের সাহায্য না পেয়ে দেশের সিংহভাগ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে।

ভাগ