খুলনা ব্যুরো ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নমুনা সংগ্রহের চাপ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ে পৃথক একটি রিয়েল টাইম আরটি-পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রাথমিক যোগাযোগ ও প্রক্রিয়া শুরু করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে এক পর্যালোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই উদ্যোগের কথা ব্যক্ত করেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে এই ল্যাব স্থাপন করা হবে। এই ল্যাব স্থাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তা পেলে ল্যাবটি স্থাপনের কাজ যথাসম্ভব শীঘ্র শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই ল্যাবটি করোনা ভাইরাস শনাক্ত ছাড়াও অন্যান্য অণুজীব পরীায়ও কাজে আসবে।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য আরও বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রাতিষ্ঠানিক দতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের েেত্র কার্যকর ভূমিকা রাখছে। তিনি চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম ভার্চুয়ালভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, এ েেত্র সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত শিার্থীদের নেটওয়ার্ক সুবিধা প্রদান। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান। করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি পরিকল্পনা উন্নয়ন এবং প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সংশ্লিষ্ট নৈতিকতা কমিটি, কোর কমিটি, ইনোভেশন কমিটি, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের (অনুষদ) ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন (বিভাগ) প্রধান, সিইটিএল ও আইকিউএসির পরিচালক, কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট অতিরিক্ত পরিচালক এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা মতামত ব্যক্ত করেন।





