যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার জগমোহনপুরে গতকাল দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ ফারুক ওরফে শিমুল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইউনিক কোম্পানির এরিয়া ম্যানেজার ছিলেন। স্বজনরা জানিয়েছেন, গতকাল দুপুর ১টার দিকে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির সময় নিজ বাড়ির ৩য় তলার ছাদের উপর ওঠেন। ওই ছাদের উপর রয়েছে বিদ্যুতের মেইন লাইন। তারে ছাতা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে আব্দুল্লাহ ফারুক শিশুল বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ ফারুক শিমুল জগমোহনপুরের মৃত মোদাচ্ছের আলীর পুত্র।

ভাগ