নড়াইল অফিস ॥ গত ২৪ ঘণ্টায় নতুন করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার শাশুড়ি, দুই চিকিৎসকসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজ (৬০), নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান, লোহাগড়া উপজেলার কোলা গ্রামের ডা. মো. রুবেল সরদার (নোয়াখালী থেকে আসা), দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং কক্সবাজার থেকে বাড়িতে আসা তার স্ত্রী রতœা। আক্রান্তদের নিজ নিজ বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে জেলায় ১০ জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশসহ ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু জন।





