তালা (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবস উপলক্ষে করোনা সচেতনতায় “মায়েদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। নারী সংগঠনের সভাপতি, কিশোর-কিশোরী কাবের শিক্ষা বিষয়ক আইজিএ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও মায়েরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস সরকারিভাবে পালিত হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর নির্ধারিত সময়ে দিবসটি পালন করা সম্ভব হয়নি।





