মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার সেজিয়া গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় ওই ব্যক্তি সোমবার সকালে নিজেই হাসপাতালে এসে করোনা পরীার জন্য নমুনা সংগ্রহ করতে বলেন। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীার জন্য ওই দিনই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে পরীার পর মঙ্গলবার সকালে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।





